পানির ট্যাংক পরিষ্কারে নেমে দুজনের মৃত্যু

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১১:২০ পিএম

টাঙ্গাইলে পানির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে নির্মাণ শ্রমিক মামা-ভাগিনার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে জেলার দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের দেওজান গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া মাসুদ (৩৫) পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামের আব্দুল্লার ছেলে। অপরজন টাঙ্গাইল সদরের খাগজানা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এলাহী (৩৮)। তারা সম্পর্কে মামা-ভাগিনা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার দেওজান গ্রামের ফজলুল হকের বাড়িতে নির্মাণাধীন পানির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে যান ওই দুই শ্রমিক। একপর্যায়ে ট্যাংকের ভেতরে সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাংকের ভেতরে অতিরিক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। এরপরও বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত