২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১২:২১ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসরে সরাসরি খেলবে বাংলাদেশ।

সংযুক্ত আরব আমিরাত ও ওমানে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্ব খেলে সুপার টুয়েলভ নিশ্চিত করতে হয়েছে বাংলাদেশকে। এর মধ্য দিয়ে পরবর্তী বিশ্বকাপও নিশ্চিত হয়েছে টাইগারদের।

২০২২ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া আসরে বাংলাদেশের মতো নামিবিয়া, স্কটল্যান্ড এবং শ্রীলঙ্কাও সরাসরি খেলবে।

এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমেছে নামিবিয়া। বাছাই পর্বে গ্রুপ ‘এ’ থেকে রানার্স-আপ হয়ে সুপার টুয়েলভে ওঠে তারা। ফলে অস্ট্রেলিয়া বিশ্বকাপেও দেখা যাবে নামিবিয়াকে।

এবারের আসরে সরাসরি সুপার টুয়েলভে খেলা আফগানিস্তান, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ইতিমধ্যে ২০২২ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে।

এই ১২ দলের মধ্যে ৮টি দল সরাসরি খেলবে সুপার টুয়েলভে। ওই আট দল নির্ধারণের পদ্ধতি আগেই জানিয়েছে আইসসি।

আগামী ১৪ নভেম্বরের ফাইনালের দুই দল ২০২২ বিশ্বকাপের দুই শীর্ষ বাছাই হবে। তাদের সঙ্গী হবে আগামী ১৫ নভেম্বর র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সুপার টুয়েলভের ৬ দল।

২০২১ আসরের সুপার টুয়েলভের বাকি চার দলের পরের আসরে খেলতে হবে প্রথম পর্বে। যেখানে বাকি ৪টি দল বেছে নেওয়া হবে ২০২২ সালের শুরুতে দুটি কোয়ালিফাইং টুর্নামেন্টের মাধ্যমে, পাঁচটি অঞ্চল থেকে ।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর ২০২০ সালে হওয়ার কথা থাকলেও করোনার কারণে সেটি পিছিয়ে ২০২২ সালে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত