মোটরসাইকেল শো-রুমে ডাকাতির ঘটনায় মূলহোতাসহ গ্রেপ্তার ৬

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ০৯:৪৯ এএম

রাজধানীর শ্যামলীতে ইডেন অটোস মোটরসাইকেল শো-রুমে ডাকাতির ঘটনার মূলহোতা মো. জহিরুল ইসলাম জহিরসহ ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জ ও ধামরাই থেকে লুণ্ঠিত অর্থ ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও অন্যান্য আলামতসহ তাদের গ্রেপ্তার করে র‍্যাব।

রবিবার বেলা সাড়ে ১১টায় কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফ করা হবে বলে এসএমএস বার্তায় র‌্যাব জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত