মানিকগঞ্জের দরগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও ঘুষের অভিযোগ তুলে তার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
রবিবার বেলা ১১টায় দরগ্রাম বাজার রোড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা।
এ সময় চেয়ারম্যান আলাউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও ঘুষের অভিযোগ করেন তারা।
এত বক্তব্য রাখেন- ভুক্তভোগী গৌর রাজবংশী, আসলাম হোসেন, কাউসার। বক্তারা বলেন, বিভিন্ন সময় চাকরির নামে ঘুষ ও সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের করে আসছেন এ চেয়ারম্যান।
কাউছার নামে এক ভুক্তভোগী বলেন, ‘আমার কাছ থেকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজে চাকরি দেবার নাম করে ৩ লাখ টাকা নিয়েছেন। সে এখন পর্যন্ত চাকরি দিতে পারেনি, টাকাও ফেরত দেননি।’
মন্টু রাজ বংশী জানান, আমাদের কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা নিয়ে থাকেন এ চেয়ারম্যান। সরকারি বিভিন্ন ভাতা পেতে হলে তাকে দিতে হয় উৎকোচ।
ভুক্তভোগীরা আরও দাবি করেন, বিভিন্ন সময় চাকরির নামে ঘুষ ও সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের করে আসছেন এ চেয়ারম্যান। তাই তার অপকর্মের তদন্তপূর্বক শাস্তি চাই। মানববন্ধনে ভুক্তভোগীর পরিবারের সদস্য ছাড়াও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
এ ব্যাপারে দড়গ্রাম ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, সামনে নির্বাচন আমার প্রতিপক্ষরা আমাকে হেয় করার জন্য, মিথ্যা বানোয়াট মানববন্ধন করছে।
