মিলেনিয়াল টাইকুন্স-এর জার্সি উদ্বোধন

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১১:২১ পিএম

ব্যাচ ভিত্তিক কমিউনিটি ৯৮-০০ সালে এসএসসি ও এইচএসসি পাসকৃত বন্ধুদের নিয়ে সারা দেশের ২৪ টি দল নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের অন্যতম দল 'মিলেনিয়াল টাইকুন্স' এর টিম ও জার্সি উদ্বোধন হয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে দল 'মিলেনিয়াল টাইকুন্স' এর টিম ও জার্সি উদ্বোধন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দলের সকল খেলোয়াড়, দলটির চেয়ারম্যান শান্ত হাকিম, প্রেসিডেন্ট নাজমুল হাসান স্বরূপ, জেনারেল সেক্রেটারি মির্জা ইলিয়াস, পরিচালক নাজমুল মিশু, রেবেকা সুলতানা বিন্তি, মিথিলা রহমান, শাহেদ আল কামাল রাজীব, শরীফুদ্দিন মাহমুদ সজীব।

এছাড়া অনুষ্ঠানে দলটির থিম সংয়ের মিউজিক ভিডিওর পর্দা উন্মোচন করা হয়। এ সময় শুভেচ্ছা বার্তার একটি ভিডিও পাঠান জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি ডেভেলপমেন্ট প্রকল্পের কোচ টাটেন্ডা টাইবু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯৮-০০ গ্রুপের অ্যাডমিন ও মডারেটর দল। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ফগ পারফিউমের প্রতিনিধি, মিয়া ভাই ফাউন্ডেশনের পরিচালক জনাব আলিফ ও মীম। তারা সকলে দলটির জন্য শুভেচ্ছা বার্তা ও চমৎকার ভবিষ্যতের জন্য বার্তা দেন!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত