দড়গ্রামে চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০১:৩১ এএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, দুর্নীতি ও নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। গতকাল রবিবার বেলা ১১টার দিকে দরগ্রাম বাজার রোড এলাকায় এ মানববন্ধন হয়। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করেন, চেয়ারম্যান আলাউদ্দিন বিভিন্ন সময় চাকরির নামে ঘুষ ও সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করে আসছেন।

মানববন্ধন থেকে ভুক্তভোগীরা চেয়ারম্যানের অপকর্মের তদন্তপূর্বক শাস্তি দাবি করেন।

তবে চেয়ারম্যান মো. আলাউদ্দিন বলেন, প্রতিপক্ষরা আমাকে হেয় করার জন্য বানোয়াট অভিযোগ এনেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত