দুরন্ত টিভিতে বানানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০৬:০৫ পিএম

দুরন্ত টেলিভিশনে শুরু হতে চলেছে বাংলা ও ইংরেজি বানানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বানান মানে স্পেলিং’। সারা দেশ থেকে অডিশনের মাধ্যমে বাছাই করা ৬৪ জন প্রতিযোগী নিয়ে নির্মিত হয়েছে অনুষ্ঠানটি।

পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। প্রতি পর্বে মুখোমুখি হবে চারজন প্রতিযোগী। প্রতি পর্বের প্রতিযোগিতায় থাকছে পাঁচটি দুর্দান্ত রাউন্ড। এসব রাউন্ডের মধ্য দিয়ে প্রতিযোগীরা তুলে ধরবে তাদের বানানের দক্ষতা।

২৭ পর্বের প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মৌটুসী বিশ্বাস। পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। অনুষ্ঠানটি প্রচারিত হবে ০৫ নভেম্বর থেকে প্রতি শুক্র ও শনিবার, দুপুর ১:৩০ মিনিটে ও রাত ৮:৩০ মিনিটে, শুধুমাত্র দুরন্ত টেলিভিশনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত