নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কিশোরগঞ্জের ভৈরবে পাঁচ গুণীকে সংবর্ধনাসহ সম্মাননা প্রদান করা হয়েছে। তারা হলেন অধ্যক্ষ আবদুল বাসেত, সাংবাদিক ও সংগঠক বশীর আহমদ, সাংবাদিক ও লেখক মুহাম্মদ শহীদুল্লাহ, শিক্ষক ও কবি মো. শরীফ হোসেন এবং লেখক, কলামনিস্ট অধ্যাপক মো. শহীদুল্লাহ।
গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এনটিভি দর্শক ফোরাম সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাদের সংবর্ধিত করা হয়।
ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুকের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রখ্যাত লোক সাহিত্য ও প্রতœতাত্ত্বিক সংগ্রাহক-গবেষক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত, ভাষাসৈনিক মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা প্রমুখ।
