চাঁদা না পেয়ে হকার নির্যাতনের অভিযোগ পুলিশ কর্তার বিরুদ্ধে

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০১:২৬ এএম

আর্থিক সুবিধা না পেয়ে হকার নির্যাতনের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও সাইনবোর্ড এলাকায় দায়িত্বরত হাইওয়ে পুলিশের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) মশিউর রহমানের বিরুদ্ধে। তার অপসাধারণ দাবিতে বিক্ষোভ করেছে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। মারধর ও মালামাল নষ্ট করায় গতকাল সোমবার দুপুরে শিমরাইল মোড়ে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের অভিযোগ, আর্থিক সুবিধা না পেয়ে টিআই মশিউর হকারদের গত দেড় মাস ধরে অমানবিক নির্যাতন করছে।

উৎকোচ গ্রহণ ও ফেরত দেওয়ার বিষয়টি সঠিক নয় দাবি করে টিআই মশিউর রহমান বলেন, ‘ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত