ডেঙ্গু আক্রান্ত আরও ১৮২ জন হাসপাতালে, মৃত্যু ১

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০১:৩৮ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ১৭৯ জন। তাদের মধ্যে ঢাকায় ১৪১ এবং ঢাকার বাইরে রয়েছে ৪১ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছে ৮৮ জন। আর হাসপাতালে ভর্তি হয়েছে ২২ হাজার ৮৭০ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮৪১ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৬৮৭ আর বাকি ১৫৪ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে। চলতি বছর ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ২২ হাজার ৮৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং ছাড়া পেয়েছে ২১ হাজার ৯৪১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত