ফুলকপি, বাঁধাকপি, কচুরিপানা উপহার পেয়ে মুগ্ধ মাহি

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০৭:০৫ পিএম

গতকাল ছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির জন্মদিন। বিশেষ এ দিনটিতে স্বামী কামরুজ্জামান সরকার রাকিবের কাছ থেকে পেয়েছেন অভিনব সব উপহার। আর সেসব উপহার পেয়ে বেশ মুগ্ধ মাহি। মাহির উপহারের তালিকায় রয়েছে ফুলকপি, বাঁধাকপি, কদবেল, পেয়ারা, পেঁপে, আপেল, স্ট্রবেরি, জলপাই, কামরাঙা, ডায়মন্ডের নেকলেস, কানের দুল ও আইফোন। রয়েছে মাহির প্রিয় কচুরিপানাও। শুধু যে এসব উপহারই দিয়েছেন তা কিন্তু নয়। জন্মদিনের রাতের প্রথম প্রহরে কেক কাটার পাশাপাশি  উড়িয়েছেন ২৮টি ফানুস।

জন্মদিনে যে সব উপহার মাহি পেয়েছেন ফেসবুকে এক ভিডিও পোস্টে সেসব দেখিয়েছেন তিনি।  ভিডিও পোস্টের পাশাপাশি সেখানে ছড়িয়ে রাখা হয়েছে বেশ কিছু ছবি। এমনকি মাহির উদ্দেশ্যে লেখা রাকিবের ৫টি চিঠিও রয়েছে সেখানে। এ ছাড়াও সবগুলো উপহারের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, গিফট ফ্রম (উপহার দিয়েছেন) রাকিব সরকার।

মাহি বলেন, রাকিবের এমন সারপ্রাইজে মুগ্ধ আমি। মনে হচ্ছে আমার জন্ম সার্থক। আমার যা যা পছন্দ রাকিব সেটাই করেছে জন্মদিনে। এমন একজন মানুষকে জীবনে পেয়ে সত্যিই নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন সারা জীবন এমন ভালোবাসায় বেঁচে থাকতে পারি।'

মাহি জানান, বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে রাকিবের সারপ্রাইজের কমতি ছিল না।  ফেসবুকে ছবিগুলোর ক্যাপশনে রাকিব সরকারকে ম্যানশন করে তিনি লিখেছেন, আমি আজ পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী কন্যা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত