কলকাতা প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সংবাদকেন্দ্র উদ্বোধন তথ্যমন্ত্রীর

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০১:০৩ এএম

ভারতের কলকাতা প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সংবাদকেন্দ্র উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যে সময়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উদযাপন করছে, সে সময়ে বঙ্গবন্ধুর নামে কলকাতা প্রেস ক্লাবে সংবাদকেন্দ্র  স্থাপন দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরেকটি মাইলফলক।’

কলকাতা প্রেস ক্লাব প্রেসিডেন্ট স্নেহাশিস সুর বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ সংবাদকেন্দ্র স্থাপন আমাদের জন্য গর্বের বিষয়। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন আন্দোলন ও সংগ্রাম করায় ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত