স্বামীর মেঝেতে, অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ পড়ে ছিল বিছানায়

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০১:২৫ পিএম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ঘরের দরজা ভেঙে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কামারপাড়া থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

তারা হলেন- কামারপাড়ার ঘোষবাড়ির বিজু গোপাল ঘোষের ছেলে গৌরাঙ্গ ঘোষ (২৫) ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী তমা ঘোষ (২১)।

বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, বছরখানেক আগে তাদের বিয়ে হয়। গৌরাঙ্গ স্থানীয় বাজারে মিষ্টির দোকান চালাতেন। বিয়ের পর প্রথম থেকেই স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো যাচ্ছিল না। স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি ফেরেন গৌরাঙ্গ। সকালে স্বামী-স্ত্রীর কেউই ঘুম থেকে না ওঠায় স্বজনরা ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে স্থানীয়রা দরজা ভেঙে লাশ দেখতে পান।

ওসি জানান, ‘গৌরাঙ্গের লাশ মেঝেতে আর তার স্ত্রীর লাশ বিছানায় পড়ে ছিল। স্ত্রীর শরীরে আঘাতের চিহ্ন নেই। তবে স্বামীর শরীরের কয়েকটি স্থানে কাটা দাগ আছে। ধারণা করা হচ্ছে গৌরাঙ্গ তার স্ত্রীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত