গেইল-রাসেলদের বোতলবন্দী করে আশা দেখাচ্ছে বাংলাদেশ

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০৫:২৩ পিএম

ম্যাচটা দুই দলের জন্যই ‘মাস্ট উইন গেম’। হারলেই সেমিফাইনালের আশা আবর আমিরাতের ধুলোয় মিশে যাবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন ম্যাচে শুরু থেকেই আশা দেখাচ্ছে বাংলাদেশ।

শারজাহয় শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে গ্রুপ-১ এর ম্যাচে খেলছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাট করতে নেমে ১৩ ওভার শেষে উইন্ডিজের স্কোর ৬৪/৪।

ক্রিস গেইল, আন্দ্রে রাসেলদের এদিন বোতলবন্দী করতে সক্ষম হয়েছে টাইগার বোলাররা। ওপেন করতে নেমে গেইল ১০ বলে ৪ রান করে ফিরেছেন। ছয় নম্বরে নামা রাসেল কোনো বল খেলার আগেই রান আউট হয়ে ফেরেন।

ইনিংসের তৃতীয় ওভারে এভিন লুইসকে (৬) ফিরিয়ে দলকে প্রথম সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। পঞ্চম ওভারে গেইলকে বোল্ড করেন মেহেদী হাসান। সপ্তম ওভারে শিমরন হেটমেয়ারের (৯) উইকেটও তুলে নেন মেহেদী।

৩২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবীয়রা। পাওয়ার প্লেতে মাত্র ২৯ রান তুলতে সক্ষম হয় দলটি।

রোস্টন চেজ অবশ্য ভালো খেলছেন। চতুর্থ উইকেটে তাকে সঙ্গ দিচ্ছিলেন অধিনায়ক কিয়েরন পোলার্ড। তবে ১৩তম ওভারে ব্যক্তিগত ৮ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে ফিরে যান তিনি। পরের বলেই দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন আন্দ্রে রাসেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত