অর্থ আত্মসাৎ মামলা

ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইও গ্রেপ্তার

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১০:৪৮ পিএম

গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিকীসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ (সিপিসি২) র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান এ তথ্য জানিয়েছেন।

গত শুক্রবার মধ্যরাতে খুলনা ও চুয়াডাঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত আদিয়ান মার্টের প্রধান কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিকী ওরফে মানিক, তার ছোট ভাই মাহমুদ সিদ্দিকী ওরফে রতন ও বাবা আবু বকর সিদ্দিক এবং ম্যানেজার মিনারুল ইসলাম।

র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানান, শুক্রবার রাত ১২টা ১০ মিনিটের দিকে র‌্যাব-৬-এর (গাংনী) একটি চৌকস দল খুলনা ও চুয়াডাঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত