কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় অন্যতম প্রধান সাক্ষী মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামের জেরা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে তার সাক্ষ্যগ্রহণ, জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়। আদালতে জবানবন্দি দেওয়ার পর তদন্তকারী কর্মকর্তাকে আসামি পক্ষের আইনজীবীরা গত পাঁচ দিন ধরে জেরা করেছেন। পরে বিকেল ৫টায় আদালত মুলতবি ঘোষণা করে আগামী ৬, ৭ ও ৮ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করে। সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমালের আদালতে জেরা শুরু হয়।
এর আগে সকাল সাড়ে ৯টায় ওসি প্রদীপসহ এই মামলার ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে আসা হয়।
