দুমকিতে পুত্রবধূকে কুপিয়ে জখম করলেন চাচা শ্বশুর

আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১১:৩৮ এএম

পটুয়াখালীর দুমকিতে জমিজমা ভাগ-বাঁটোয়ারার জেরে ভাইয়ের ছেলের স্ত্রী নাজমা বেগমকে (৩০) কুপিয়ে জখম করেছে চাচা শ্বশুর মজিবর মোল্লা।

বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোল্লাবাড়িতে ঘটনাটি ঘটেছে।

গুরুতর আহত নাজমাকে উদ্ধার করে স্বজনরা সকাল ৯টায় দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় অভিযোগ করা হয়েছে।

আহতের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৭টায় শ্রীরামপুর গ্রামের ভাতিতা অলি মোল্লার স্ত্রী নাজমা বেগম (৩০) এনজিও কর্মীর কাছে কিস্তির টাকা জমা দিতে গেলে একই বাড়ির সম্পর্কে চাচা শ্বশুর মজিবর মোল্লার সাথে কথা-কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।

আহতের ডাকচিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দুমকি থানায় ও পরে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। এ ব্যাপারে দুমকি থানায় একটি অভিযোগ করা হয়েছে। 

দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়ের হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত