আইন-আদালতের তোয়াক্কা করেন না বিএনপি নেতারা: কাদের

আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ০৩:৫০ পিএম

বিএনপি নেতারা দেশের আইন-আদালতের কোনো তোয়াক্কা করেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার নিজের বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আইন-আদালতের প্রতি তাদের আস্থা নেই বলেই এই ধরনের বক্তব্য দিচ্ছেন। তাদের এমন বক্তব্য শুনলে মনে হয়, বিএনপি নেতারা আইন-আদালতের কোনো তোয়াক্কা করে না।

বিএনপি চেয়ারপারসনের বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে অবৈধ সরকার- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, সরকার যদি অবৈধই হয়, তাহলে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন?

সেতুমন্ত্রী বলেন, আর এই সরকার অবৈধই বা কি করে হয়? সংসদে তো আপনাদেরও বৈধভাবে প্রতিনিধিত্ব রয়েছে।

ঢাকা সিটিতে বেশকিছু পরিবহনের বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার যে সিদ্ধান্ত, তা বাস্তবায়ন না করার অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্তটি বাস্তবায়ন করুন।

পরিবহন মালিক-শ্রমিকদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, কথা দিয়ে কথা রাখুন। আপনাদের সিদ্ধান্ত আপনারাই কেন লঙ্ঘন করছেন?

আরও পড়ুন... ‘আত্মহত্যা করতে মন চাইছে’ মন্ত্রী মোস্তাফা জব্বারের

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত