‘আত্মহত্যা করতে মন চাইছে’ মন্ত্রী মোস্তাফা জব্বারের

আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ০৩:১৭ পিএম

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের একটি ফেইসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মন চাইছে আত্মহত্যা করি। একটি চেকে আমি ডিসেম্বর বাংলায় লিখেছি বলে কাউন্টার থেকে চেকটি ফেরত দিয়েছে। কোন দেশে আছি?’

যোগাযোগ করা হলে মন্ত্রী সাংবাদিকদের জানান, পরিচিত একজনকে একটি বেয়ারার চেক দিয়েছিলেন তিনি। সেটি একটি ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখায় জমা দিলে ‘ডিসেম্বর’ বানানটি বাংলায় লেখা থাকায় চেকটি প্রথমে ফেরত দেওয়া হয়।

পরে ওই ব্যক্তি বাসায় ফিরে মন্ত্রীকে বিষয়টি অবহিত করেন। মন্ত্রী ব্যাংকের ওই শাখার কর্মকর্তাদের সঙ্গে কথা বললে পুনরায় চেকটি অনার করা হয় বলে তিনি জানান।

ব্যাংকের নাম উল্লেখ না করে মন্ত্রী বলেন, ‘কোনো প্রতিষ্ঠানকে খাটো করতে এই স্ট্যাটাস দিইনি। ভাষার মর্যাদা রক্ষায় এটি করেছি। কারণ, বাংলাদেশই একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র। ভাষার জন্যই এই রাষ্ট্রের জন্ম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত