তাসকিনের জন্য ম্যাচ শুরুর আগ পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ০৫:১৩ পিএম

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের ব্যর্থতা ভুলে শনিবার থেকে ঢাকা টেস্ট শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদকে।

তবে চোট কাটিয়ে দলে ফেরা তাসকিনকে একাদশে পাওয়ার ব্যাপারে এখনো অনিশ্চিত বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে জ্বলে উঠতে পারেননি টাইগার পেসাররা।

যার কারণে ঢাকা টেস্টে ‘ঢাকা এক্সপ্রেস’কে একাদশে পেতে চায় বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টকে সামনে রেখে মিরপুরে দুই দিন ধরে পূর্ণ ছন্দে অনুশীলন করতেও দেখা গেছে তাসকিনকে। তবে ২৬ বছর বয়সী পেসারকে নিয়ে এখনো শঙ্কা কাটছে না।

তবে মুমিনুল হক শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানালেন, তাসকিনের জন্য ম্যাচ শুরুর আগ পর্যন্ত অপেক্ষা করা হবে।

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক বলেন, ‘তাসকিন এই টেস্ট খেলবে কি না তা জানার জন্য কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাল আরেকটু দেখে হয়তো সিদ্ধান্ত নিতে পারব। আমার মনে হয়, নিউজিল্যান্ড সফরে খেলার জন্যই সে বেশি প্রস্তুত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত