তিতাস অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদ গঠন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১১:০৬ পিএম

তিতাস গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। গত মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাধীনতার সপক্ষের প্যানেল হিসেবে কোম্পানির কারিগরি ক্যাডারভুক্ত মহাব্যবস্থাপক সেলিম মির্যাকে সভাপতি এবং সাধারণ ক্যাডারভুক্ত উপব্যবস্থাপক মাহমুদুল আলমকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে সর্বমোট ২৫ সদস্যের একটি নতুন কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রধান অতিথি ছিলেন। এ ছাড়াও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ  করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত