৩০ মিনিট খেলা হতেই ফের বৃষ্টির হানা মিরপুরে

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০১:৩৯ পিএম

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। তবে মধ্যাহ্নভোজের পর শুরু হয় খেলা। দিনের প্রথম বলেই চার মারেন বাবর আজম।

কিন্তু খেলার শুরুর ৩০ মিনিট হতেই ফের বৃষ্টির হানা মিরপুরে। খেলা হয়েছে মাত্র ৬.২ ওভার। 

বৃষ্টি মাথায় মাঠ ছাড়ার আগে প্রথম ইনিংসে ২ উইকেটে ১৮৮ রান করেছে পাকিস্তান। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক বাবর (৭১) ও আজহার আলী (৫২)।

প্রথম দিনে খেলা হয় ৫৭ ওভার। টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান দিন শেষ করে ২ উইকেটে ১৬১ রান নিয়ে।

৬০ রানে দ্বিতীয়দিন শুরু করেন বাবর। আজহার আলী নামেন ৩৬ রান নিয়ে। ইনিংসের ৬৭তম ইনিংসের শেষ বলে এবাদত হোসেনকে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ৩৪তম ফিফটি তুলে নেনতিনি।

প্রথম দিন আগেভাগে শেষ হওয়ায় ৩০ মিনিট আগে দ্বিতীয়দিনের খেলা শুরু হওয়ার কথা। আর খেলা হওয়ার কথা ৯৮ ওভার। কিন্তু দ্বিতীয় দিন ব্যাটার-বোলারদের ছাপিয়ে দাপট দেখাতে শুরু করেছে বেরসিক বৃষ্টি।

বাংলাদেশের হয়ে আগেরদিন পাকিস্তানের উইকেট দুটি নিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত