বেতিসের বিপক্ষে হারকে ‘কঠোর শাস্তি’ বললেন জাভি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০৭:১৩ পিএম

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ দাবি করেছেন, রিয়াল বেতিসের বিপক্ষে হার প্রাপ্য ছিল না তাদের। প্রথমার্ধে মলিন শুরুর পর দ্বিতীয়ার্ধে তার দল যে পারফরম্যান্স মেলে ধরেছে, এতে খুশি জাভি। কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের।

লা লিগায় শনিবার বেতিসের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় বার্সা। জাভি কাতালান ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর প্রথম হারের স্বাদ পেলেন এই ম্যাচ দিয়ে।

জাভি দায়িত্ব নেওয়ার পর লা লিগায় টানা দুই জয় তুলে নেয় কাতালান ক্লাবটি। সেই সঙ্গে চ্যাম্পিয়নস লিগে বেনফিকার সঙ্গে ড্র করে। কিন্তু অপরাজিত থাকার পথটা বড় হলো না তার দলের।

ম্যাচ শেষে জাভি বলেছেন, ‘যখন আমরা নিজেদের সেরাটা মেলে ধরছিলাম, কাউন্টার অ্যাটাক থেকে তখনই গোলটা আসে। তাদের গোলটি আমাকে খুব হতাশ করেছে।’

জাভি আরো বলেন, ‘আমরা তাদের পরিবর্তনটা জানতাম। আমাদের হাতে কিছু ভালো সময় ছিল। আমরা যে খেলাটা খেলেছি, তাতে এই হারটা খুব কঠোর শাস্তি। এই হার এমন যা কষ্ট দেয়। ঘরে আমরা ভালো ফর্মে ছিলাম। কিন্তু ফুটবল এমনই।’

‘কখনো কখনো বুঝতে ও জানতে হবে কীভাবে কৌশলগত ফাউল করতে হয় এবং প্রতিপক্ষকে খেলতে বাধা দিতে হয়। আমরা তা করিনি।’

আরো পড়ুন

জাভির বার্সাকে হারিয়ে দিল বেতিস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত