হাটুরিয়া-নাকালিয়া ইউপি

আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০২:০০ এএম

পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গত রবিবার বিকেলে ও গতকাল সোমবার দুপুরে ইউনিয়নের  পেঁচাকোলা এলাকায় এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচিতে আওয়ামী লীগের স্থানীয় নেতারা বক্তব্য দেন।

এলাকাবাসী অভিযোগ করেন, হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে। দীর্ঘদিন থেকে এই ইউনিয়নের চেয়ারম্যান হলেও তিনি জনগণের ন্যূনতম প্রত্যাশা পূরণ করতে পারেননি।

বিক্ষোভ সমাবেশে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল হামিদ সরকার, সাধারণ সম্পাদক ইকবাল  হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজর আলী প্রাং, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতোয়ার হোসেন প্রমুখ।

তবে, বিক্ষোভকারীদের এসব অভিযোগ অস্বীকার করেছেন নৌকার মনোনয়ন পাওয়া  মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, যোগ্য ও জনপ্রিয় প্রার্থী হিসেবেই তিনি মনোনয়ন পেয়েছেন। তিনি বলেন, মনোনয়নবঞ্চিতদের উসকানিতে অযথা বিতর্ক ছড়ানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত