স্বামীর নির্যাতনে যিনি একসময় বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন, সেই তিনি এখন স্থানীয় প্রতিনিধি হিসেবে বাল্যবিয়ের বিরুদ্ধে জনমত গঠন ও সচেতনতা ক্যাম্পেইন করছেন। যার সংকল্প জাগ্রত নারীদের ‘আইকন’ হিসেবে সমাজে আলো ছড়াচ্ছে। ব্র্যাকের অংশীদার এনজিওগুলোর উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় এ কথা জানিয়েছেন সাজেদা বেগম নামে এক নারী। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার হরিণমারা বাগান পাহাড় গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার কক্সবাজারের একটি হোটেলে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
‘বার্ষিক অগ্রগতি ও অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক ওই কর্মশালায় ব্র্যাকের কর্মকর্তারা জানান, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত নারীদের বেঁচে থাকার সংগ্রাম ও স্বপ্নের গল্পটা যেন তৃণমূল পর্যায়ে ছড়িয়ে যায় এবং সমাজে বাস্তবায়ন হয় সে লক্ষ্যে কর্মপরিকল্পনা সাজাচ্ছে সংস্থাটি।
অস্ট্রেলিয়ান এইড ও ব্র্যাকের সহযোগিতায় কর্মশালার আয়োজক অন্য এনজিওগুলো হলোÑ শেড, পালস, অ্যাকলাব, জেনাস এবং নোঙর।
