চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে ‘চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অধীনে একাধিক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন (পিঅ্যান্ডডি) দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, পরিচালক, সেন্টার চেয়ারম্যান, সম্মানিত শিক্ষকম-লী, বিভিন্ন অফিস প্রধান, শাখা প্রধান ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি
