শরণার্থী শিশু থেকে বিবিসির সেরা ১০০ নারীর তালিকায় আফগান তরুণী

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১২:২৩ পিএম

মা ও তিন বড় ভাইবোনের সঙ্গে শিশু শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে এসেছিলেন রেহানা পোপাল। সেখান থেকে আফগান বংশোদ্ভূত প্রথম নারী হিসেবে ইংল্যান্ড ও ওয়েলসের ব্যারিস্টার হয়েছেন ৩১ বছর বয়সী এই তরুণী। 

বর্তমানে পোপাল তার তার সময় ব্যয় করছেন আফগানিস্তানের জন্য। আফগান শরণার্থীদের জন্য বাড়িয়ে দিয়েছেন হাত। আফগানিস্তানে যুদ্ধের সময় ব্রিটিশ সশস্ত্র বাহিনীর হয়ে কাজ করা আফগানদের সাহায্য করছেন পোপাল।

সদ্য প্রকাশিত বিবিসি’র ২০২১ সালের বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন পোপাল। সারা বিশ্বে নারীদের জন্য অনুপ্রেরণামূলক হয়ে ওঠা চরিত্রের জন্য ৬৯তম স্থানে আছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত