স্বামীর পিছু পিছু হোটেলে, প্রেমিকাকে ধরে এনে রাস্তায় পেটালেন স্ত্রী

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০৬:৩৭ পিএম

প্রকাশ্যে জনবহুল রাস্তায় ফেলে স্বামীর ‘প্রেমিকা’কে কিলঘুষি, লাথি এমনকি হেলমেট দিয়ে পেটালেন এক নারী। বৃহস্পতিবার এমনই দৃশ্য দেখা গেল ভারতের আসানসোলে।

পরে স্বামীর ‘প্রেমিকা’কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ওই নারী। এই ঘটনার একটি ভিডিও নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর জিনিউজ।

পুলিশ সূত্রে জানা গেছে আসানসোল বার্নপুর রোডে পুলিশ লাইন এলাকায় একটি হোটেলে ছিলেন মোহনলাল নামে বার্নপুরের এক বাসিন্দা। তার সঙ্গে এক নারীও হোটেলে ছিলেন। কিন্তু মোহনলালের স্ত্রী তার পিছু নিয়েছিলেন।

হোটেলের ঘর থেকে তিনি তার ভাইকে নিয়ে মোহনলালকে ধরে ফেলেন। সঙ্গে স্বামীর ‘প্রেমিকা’কেও। তাদের তিনি বের করে এনে পুলিশের হাতে তুলে দেন।

সেই সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখা গেছে, স্বামীর ‘প্রেমিকা’কে পুলিশ নিয়ে যাওয়ার সময় পেছন থেকে তাকে হেলমেট দিয়ে মাথায় আঘাত করেন ওই নারী। এরপর ওই তরুণীকে রাস্তায় ফেলে পেটাতে থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত