স্বাধীনতাবিরোধীরা এখনো সক্রিয় রয়েছে : কৃষিমন্ত্রী

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ০২:১৫ এএম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পরেও দেশে স্বাধীনতাবিরোধী শক্তি ও ধর্মান্ধরা সক্রিয় রয়েছে। তারা দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের সুনামহানি ও উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে তারা নানান পাঁয়তারা চালাচ্ছে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল গণউচ্চ বিদ্যালয় মাঠে বিজয় ৭১ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘ধর্মান্ধরা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষকে বারবার আন্দোলন করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। পাকিস্তান আমলে বারবার গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পেরিয়েই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এ গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। ধর্মান্ধ ও স্বাধীনতাবিরোধী শক্তি যেন আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে এ বিষয়ে সজাগ থাকতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত