শর্ট সিলেবাসের দাবিতে এসএসসি’র শিক্ষার্থীদের আল্টিমেটাম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ০৩:৩১ পিএম

করোনাভাইরাস মহামারীর কারণে শ্রেণীশিক্ষা সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় ২০২২ সালের এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাসের দাবিতে আল্টিমেটাম দিয়েছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

রবিবার এসএসসি-২০২২ ব্যাচের শিক্ষার্থীরা রাজধানীর শাপলা চত্বরে অবস্থান নিয়ে ৩০ শতাংশ শর্ট সিলেবাসের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে শাহজাহান রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রোমান হোসেন ও মোহাম্মদ ইব্রাহিম বলেন, আমরা সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি।

তারা বলেন, এর মধ্যে সরকার আমাদের দাবি না মানলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

এ সময় শিক্ষার্থীরা আগামী ১৪ ডিসেম্বর গাজীপুর চৌরাস্তায় আবস্থান কর্মসূচির ডাক দিয়েছে।

এছাড়াও একই দিনে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে অবস্থান করবে বলে জানিয়েছে তারা।

আন্দোলনে শাহজাহান রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, কোয়ালিটি এডুকেশন হাইস্কুল, আলী আহমদ উচ্চবিদ্যালয়সহ বেশ কয়েকটি স্কুলের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।

শিক্ষার্থীরা মতিঝিল আইডিয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে মিছিল নিয়ে শাপলা চত্বরে অবস্থান নেয়। এরপর শাপলা চত্বর থেকে একটি মিছিল নিয়ে প্রধান সড়ক ধরে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদক্ষিণ করে আবারও শাপলা চত্বরে এসে কর্মসূচি শেষ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত