শিশির ও মিজু বাহিনীর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ০৫:০৪ পিএম

গেন্ডারিয়ার ত্রাস, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও কথিত স্বেচ্ছাসেবক লীগ নেতা শিশির ও মিজু বাহিনীকে অত্যাচারী বলে অভিযোগ করেছেন ওই এলাকার বাসিন্দারা। তাদের অত্যাচার থেকে রক্ষায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

রবিবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গেন্ডারিয়া এলাকাবাসী’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এই হস্তক্ষেপ কামনা করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আলি হাসান শিশির ও মশিউর রহমান মিজুর সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তাদের দাবি করা চাঁদা না দিলে প্রকাশ্য দিবালোকে নিজ বাহিনী দিয়ে মানুষকে মারধর করে। গেল মাসের ৩ তারিখ স্থানীয় মাহবুব নামে এক ব্যক্তিকে মারধর করেছে, সেলফোন ছিনিয়ে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। এরপর দিন শিশিরের নির্দেশে বাঁধন আহম্মেদ নামে আরেকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মিজু, মিজান ও উজ্জল ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসব বিষয়ে থানায় মামলা করতে গেলে মামলা নেওয়া হয়নি।

এলাকাবাসীর পক্ষে সোহেল আহমেদ নামক একজন বলেন, আমরা গেন্ডারিয়াবাসী সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রসাশনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত