দেশি ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক ৭০ লাখ টাকা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০১:৫১ এএম

বিপিএলের অষ্টম আসরে দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ক্রম নির্ধারণ হয়েছে। একটি ফ্র্যাঞ্চাইজি ৬ ক্যাটাগরি থেকে দেশি ক্রিকেটারদের নিতে পারছে। এবারের সর্বোচ্চ পারিশ্রমিক ধরা হয়েছে ৭০ লাখ টাকা আর সর্বনিম্ন পারিশ্রমিক ৫ লাখ টাকা। গতবারের মতো এবার এ+ ক্যাটাগরি নেই।

এ থেকে এফ পর্যন্ত ছয়টি ক্যাটাগরি করা হয়েছে। এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ৭০ লাখ, বি ক্যাটাগরির ৪০ লাখ, সি ক্যাটাগরির ২৫ লাখ, ডি ক্যাটাগরির ১৮ লাখ, ই ক্যাটাগরির ১২ লাখ এবং এফ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ৫ লাখ। পারিশ্রমিকের অঙ্ক দেরিতে নির্ধারিত হলেও আগে থেকেই দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

আগের বিপিএল থেকে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থাকছে। কুমিল্লার হয়ে খেলবেন তামিম ইকবাল। এ ছাড়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দল ফরচুন বরিশালও থাকছে এবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত