চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঋণখেলাপির দায়ে আওয়ামী লীগ প্রার্থীসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
গতকাল রবিবার বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ এ তথ্য নিশ্চিত করেন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেনÑ পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদ চৌধুরী আশরাফ, বটতলী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মেসবাহ উদ্দিন চৌধুরী সোহেল, বৈরাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী নুরুল আবছার। এছাড়া বরুমচড়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য প্রার্থী ঝর্ণাতুল ফেরদৌসের মনোনয়নপত্র তথ্যগত ভুলের কারণে বাতিল করা হয়।
