ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৮:৫৮ পিএম

২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে আফগানরা। ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত তাদের দ্বিপাক্ষিক সিরিজগুলোর সম্ভাব্য সূচি প্রকাশ করেছে। তবে কোনো সিরিজেরই দিনক্ষণ নিশ্চিত করেনি এসিবি। এমনকি বাংলাদেশের বিপক্ষে সিরিজেরও দিনক্ষণ জানায়নি এসিবি।

২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ধারণা করা হচ্ছে বিপিএল শেষেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ অনুষ্ঠিত হতে পারে।

২০১৯ সালের সেপ্টেম্বরে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল আফগানিস্তান ক্রিকেট দল । সফরে একটি টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলেছিল আফগানরা। টেস্টটি হেরেছিল বাংলাদেশ। এরপর জিম্বাবুয়েসহ ত্রিদেশীয় সিরিজে অংশ নেয় আফগানরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত