অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, অ্যাশেজের দ্বিতীয় টেস্টে তার দল মাঠে নামবে একাদশে এক পরিবর্তন নিয়ে।
চোটে ছিটকে যাওয়া পেসার হ্যাজলউডের পরিবর্তে অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টের জন্য ঝাই রিচার্ডসনকে একাদশে রেখেছে অস্ট্রেলিয়া।
অন্যদিকে, চোট নিয়েও সিরিজের দ্বিতীয় টেস্টে খেলবেন ডেভিড ওয়ার্নার। পাঁজরের হাড়ে চোট পাওয়ায় অ্যাডিলেড টেস্টে খেলা নিয়ে সন্দেহ ছিল এই অজি ওপেনারের।
গ্যাবা টেস্টে এই চোট পান ওয়ার্নার। তবে সব শঙ্কা দূর করে দিবারাত্রির টেস্টে খেলছেন এই বাঁহাতি ব্যাটার।
হ্যাজলউডের পরিবর্তে একাদশের জন্য নির্বাচকদের চোখে ছিলেন রিচার্ডসন ও মাইকেল নেসার। তবে নেসারের টেস্ট অভিষেককে আরও বিলম্বিত করলেন রিচার্ডসন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট জিতে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক অজিরা।
অস্ট্রেলিয়া একাদশ: মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামরুন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেকটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জাই রিচার্ডসন।
