মোটরসাইকেলের ধাক্কায় নিকুঞ্জে ব্যাংক কর্মচারী নিহত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৫:২৮ পিএম

রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় হাবিবুর রহমান (৩৮) নামে এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর বরিশাল জেলার গৌরনদী উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বার মোল্লার পুত্র। নিহত হাবিবুর রহমান উত্তরা ইসলামী ব্যাংকের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. মিজানুর রহমান জানান, বরিশাল জেলার গৌরনদী উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বার মোল্লার পুত্র হাবিবুর রহমান (৩৮)। বর্তমানে কুড়িল বিশ্বরোড শেওড়া বাজার এলাকায় থাকতেন। উত্তরায় ইসলামী ব্যাংকের অফিস সহকারী হিসেবে চাকরি করতেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, বুধবার সকাল পৌনে ৯টার দিকে খিলক্ষেত থানার নিকুঞ্জ - ১ নম্বর গেটের সামনে দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আঘাত পান তিনি। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের এ কর্মকর্তা আরো জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। দু্র্ঘটনা কবলিত ওই মোটরসাইকেল চালককে আটক করার চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত