হত্যার ঘটনায় রাশিয়ার দুই কূটনীতিককে বহিষ্কার করেছে জার্মানি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১০:৩৬ এএম

রাশিয়ার দুই কূটনীতিককে বহিষ্কার করছে জার্মানি। আদালতের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত এসেছে।

রাশিয়ার নির্দেশে ২০১৯ সালে বার্লিনে চেচেন বংশোদ্ভূত জার্মানির একজন নাগরিককে হত্যা করা হয়েছে— জার্মানির একটি আদালত এ বক্তব্য দিয়েছে।

বার্লিনের একটি পার্কে জেলিমখান ‘টর্নিক’ খানগোশভিলি নামের ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছিল।

আদালত বুধবার খানগোশভিলিকে হত্যার জন্য রাশিয়ার ভাদিম ক্রাসিকভকে দোষী সাব্যস্ত করে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আদালত জানায় যে, রুশ কর্তৃপক্ষের হয়ে ক্রাসিকভ কাজ করেছে এবং তারা তাকে মিথ্যা পরিচয়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেছে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ওই হত্যাকাণ্ডকে ‘জার্মান আইন ও ফেডারেল রিপাবলিক অব জার্মানির সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন’ বলে অভিহিত করেন। তিনি মামলাটি নিয়ে আলোচনা করতে এবং দুই কূটনীতিককে বহিষ্কার করার জন্য রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেন।

২০০৪ সালে রাশিয়ার একটি থানায় হামলার সঙ্গে খানগোশভিলি জড়িত ছিলেন। ওই হামলায় পুলিশ ও বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত