চর্বির কোষে লুকিয়ে থাকতে পারে করোনা, বলছে নতুন গবেষণা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ০৭:১৯ পিএম

যাদের শরীরে অতিরিক্ত মেদ জমেছে, তাদের করোনা সংক্রমণ বা তা থেকে নানা রকম সমস্যার ঝুঁকি বেশি। এমন কথা বহু দিন ধরেই বলছেন বিজ্ঞানীরা। এবার তাঁরা এর সঙ্গে যুক্ত করেছেন আরও এক নতুন সমস্যার কথা।

শরীরে অতিরিক্ত মেদ থাকলে করোনা সংক্রমণের সময়ে নানা ধরনের সমস্যার পরিমাণ বেড়ে যায়। শরীরে সাইটোকাইন নামক উপাদানটি বিপুল পরিমাণে বাড়তে থাকে। তার ফলে একাধিক অঙ্গের ক্ষতি হতে পারে।

কিন্তু এখানেই শেষ নয়। স্ট্যানফোর্ডস স্কুলস অব মেডিসিনের চিকিৎসকরা সম্প্রতি একটি পরীক্ষা চালিয়েছেন চর্বির কোষের উপর। এতে দেখা গেছে, চর্বির কোষের মধ্যে লুকিয়ে থাকতে পারে করোনার জীবাণু।

আপাতভাবে করোনা সংক্রমণ সেরে যাওয়ার পরে তার লক্ষণ চলে যেতে পারে। কিন্তু তার পরেও শরীরে থেকে যেতে পারে করোনাভাইরাস। এবং শরীরের মধ্যেই সেগুলি সংখ্যায় বাড়তে পারে। বিশেষ করে যাঁদের শরীরে মেদের পরিমাণ বেশি, তাঁদের এই সমস্যার আশঙ্কাও বেশি। এমনই বলছেন চিকিৎসরা।

চিকিৎসকরা বলেন, মেদ বা চর্বির কোষের মধ্যে করোনার জীবাণু বাসা বাঁধে। এগুলো করোনার আধারে পরিণত হয়। আপাতভাবে সংক্রমণের কোনও লক্ষণ বোঝা না গেলেও পরবর্তী কালে এই জীবাণুই মারাত্মক আকার ধারণ করে।

করোনার হাত থেকে বাঁচতে টিকা নিতেই হবে। এর পাশাপাশি যত দূর সম্ভব মেদ কমানোর পরামর্শও দিচ্ছেন চিকিৎসকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত