মেশিন বিস্ফোরণে মোটর শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১:৪৪ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরিত হয়ে মামুন হোসেন (২৮) নামে এক মোটর শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের একজনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার ভজনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন হোসেন সদর উপজেলার সাতমোড়া ইউনিয়নের জাবরীদুয়ার গ্রামের তৌহিদ হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয় একটি মোটর যানবাহন মেরামতের কারখানায় ট্রাকের চাকায় হাওয়া দেওয়ার সময় মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় মামুন চাকায় হাওয়া দিচ্ছিল। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই সে মারা যায়। নাজমুল হোসেন (১৬) ও রবিউল ইসলাম (৩০) নামে দুজন এ সময় আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় নিহত ও আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। আহত একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত