চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৬.৬ শতাংশ: আইএমএফ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০১:০৫ পিএম

চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৬ শতাংশ হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

ঢাকায় সফররত আইএমএফ টিমের সংবাদ সম্মেলনে রবিবার এ তথ্য জানানো হয়েছে।

আইএমএফ টিমের লিডার রাহুল আনন্দ বলেন, ‘আমাদের ধারণা বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় প্রবৃদ্ধি আরও কিছুটা বাড়বে।’

তিনি জানান, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৬.৬ শতাংশ হতে পারে। গত অক্টোবরে এই পূর্বাভাস ছিল ৬.৫ শতাংশ।

তবে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে এই প্রবৃদ্ধি অর্জনে কিছু চ্যালেঞ্জও রয়েছে বলে জানান এই আইএমএফ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত