যে ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু সেই ক্লাবটি কিনে নিলেন রোনালদো

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০২:৫২ পিএম

ক্রুজেইরোর হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেছিলেন রোনালদো নাজারিও। ডাচ ক্লাব পিএসভি আইন্দোফেনে যোগ দেওয়ার আগে ১৯৯৩-৯৪ মৌসুম পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাবটিতে ছিলেন তিনি।

এবার নিজের প্রথম ক্লাব ক্রুজেইরোই কিনে ফেললেন রোনালদো। ব্রাজিলের এই ক্লাবটি ছাড়াও স্প্যানিশ ক্লাব রিয়াল ভায়োদলিদের মালিকও ‘ফেনোমেনন’ খ্যাত এই কিংবদন্তি ফুটবলার।

রোনালদো ক্রুজেইরোর মালিক হওয়ার পর পেশাদারি ক্লাবটির সভাপতি সার্জিও সান্তোস রদ্রিগেজ একটি ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেখানে উচ্ছ্বাস প্রকাশ করেন রোনালদো, ‘এ চুক্তি করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

শনিবার সাও পাওলোতে এই চুক্তি সম্পন্ন হয়। বর্তমানে ব্রাজিলের দ্বিতীয় বিভাগের ফুটবল সিরি’বি-তে খেলছে ক্রুইজেইরো। ২০১৯ সালে এই স্তরে অবনমন হয় ক্লাবটির।

ক্রুজেইরোকে শীর্ষ পর্যায়ের লিগ ব্রাজিলিয়ান সিরি’এ-তে ফেরানোর জন্য ক্লাবটি কিনে নিয়েছেন রোনালদো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত