বরিশালে মায়ের বিরুদ্ধে শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৪:০৩ পিএম

বালতির পানিতে চুবিয়ে সাড়ে তিন মাস বয়সের শিশুপুত্রকে হত্যার অভিযোগ উঠেছে মা ছালেহা বেগম কলির বিরুদ্ধে। পরিবারের সদস্যরা তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করলেও ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত ১২টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামে।

রবিবার সকালে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করেছে। পরিবারের স্বজনদের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, ওই গ্রামের গরুর ফার্মের ব্যবসায়ী সাগির হোসেন তালুকদারের স্ত্রী ছালেহা বেগম কলি ও তার সাড়ে তিন মাস বয়সের ছেলে জুবায়ের তালুকদারকে শনিবার রাত সাড়ে ১১টার পর থেকে ঘরে পাওয়া যাচ্ছিল না।

অনেক খোঁজাখুঁজির পর রাত বারোটার দিকে পরিবারের সদস্যরা গোয়াল ঘরের পাশে বালতির পানির মধ্যে শিশু জুবায়েরকে চুবিয়ে ধরা অবস্থায় ছালেহাকে দেখতে পান। তাৎক্ষণিক স্বজনরা শিশুটিকে উদ্ধার করতে এগিয়ে আসলে ছালেহা দৌড়ে পালিয়ে যান।

পরে স্বজনরা মৃত অবস্থায় শিশু জুবায়েরকে বালতির পানির মধ্য থেকে উদ্ধার করেন।

নিহত শিশুর বাবা সাগির হোসেন তালুকদার বলেন, তার তৃতীয় ছেলের (জুবায়ের) জন্মের পর থেকেই স্ত্রী ছালেহা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত