কোভ্যাক্সের আওতায় ফ্রান্স থেকে প্রায় ১২ লাখ ডোজ টিকা পেল বাংলাদেশ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৯:০০ পিএম

কোভ্যাক্স সুবিধার আওতায় ফ্রান্স সরকারের কাছ থেকে ১১ লাখ ৯৭ হাজার ৬০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছে বাংলাদেশ।

রবিবার সকালে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এ চালান পৌঁছায়। ঢাকার ফ্রান্স দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

এর আগে গত ২৯ নভেম্বর কোভ্যাক্স সুবিধার আওতায় ফ্রান্সের কাছ থেকে ২ দশমিক ৬ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পায় বাংলাদেশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত