মাদক কারবারের অভিযোগ

গাজীপুরের ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরকে সংগঠন থেকে বহিষ্কার

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০১:৫৪ এএম

মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ ওঠার পর গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত রবিবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নেয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে জাহাঙ্গীরকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়, ছাত্রলীগের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকারকে বহিষ্কার করা হয়েছে।

জাহাঙ্গীর সরকারকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে গাজীপুর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন দেশ রূপান্তরকে বলেন, ‘মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠার পরেই জাহাঙ্গীর সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর আমরা সুপারিশ করেছি। রবিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত