মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আলেমা খাতুন ভাসানী হলের আবাসিক বিবাহিত ছাত্রীদের সিট বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হয়েছে।
গতকাল সোমবার উক্ত হলের প্রভোস্ট অধ্যাপক ড. রোকসানা হক রিমি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, বিবাহিত ছাত্রীদের আবাসিক হলের সিট বাতিল করার নিয়ম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সম্প্রতি বেশ আলোচনা-সমালোচনা চলছে। এরপর গত ১১ ডিসেম্বর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আলেমা খাতুন ভাসানী হল কর্তৃপক্ষ বিবাহিত ছাত্রীদের সিট ছেড়ে দেওয়ার নোটিশ দেয়।
