নিখোঁজ শিব্বিরকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১১:১০ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে ময়মনসিংহে নিখোঁজ হওয়া কলেজছাত্র শিব্বির আহমেদকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর গতকাল মঙ্গলবার দুপুরে শিব্বিরের বাবা আবদুল্লাহ আল ফারুকের হাতে তাকে তুলে দেওয়া হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে ওই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে কোতোয়ালি মডেল থানায় জিডি করে তার পরিবার। তারপর থেকে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে খুঁজতে থাকে। অবশেষে রবিবার রাতে দিনাজপুর শহরের এক ছাত্রাবাসে তার সন্ধান পায় পুলিশ। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সোমবার গভীর রাতে ময়মনসিংহে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। শিব্বির মা-বাবার সঙ্গে অভিমান করে দিনাজপুর চলে গিয়েছিল।

আনন্দ মোহন কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শিব্বির আহমেদের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ী এলাকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত