সিলেটের রায়হান হত্যা মামলায় আসামির আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৩:৩৭ পিএম

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলার একমাত্র পলাতক আসামি আব্দুল্লাহ আল নোমানকে আদালতে আত্মসমর্পণে পুলিশকে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার শুনানিতে অংশ নিয়ে বুধবার সকালে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলাম এ আদেশ দেন।

সংবাদমাধ্যমকে মামলার বাদী পক্ষের আইনজীবী আবুল ফজল এ তথ্য জানান।

তিনি বলেন, মামলার একমাত্র আসামি আব্দুল্লাহ আল নোমান পলাতক। তার বক্তব্য জানা ছাড়া বিচার কাজ শুরু করা যাচ্ছে না। তাই তাকে আদালতে আত্মসমর্পণের জন্য পুলিশকে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত