কুমিল্লার দাউদকান্দিতে এসএসসি পরীক্ষার্থী ইফতেখার হাসান ইমন (১৮) হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ইমনের চাচা জামাল সওদাগর আজ বুধবার বাদী হয়ে ১২ জনের নামে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
গ্রেপ্তার সাব্বির (২১) মালাখালা গ্রামের রমিজ উদ্দিনের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সৈয়দ ফারুক আহম্মেদ জানান, জিজ্ঞাসাবাদের জন্য আটক সাব্বিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি মামলার ৪নং এজাহারভুক্ত আসামি। অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নাড়িকেলতলা গ্রামে এ হামলার ঘটনায় ছুরিকাঘাত ইফতেখার হাসান ইমন নিহত হন।
তিনি পিপিয়াকান্দি গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে এবং এ বছর বরকোটা স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন।
