ষষ্ঠ অধ্যায় : মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিষ্টাব্দ)
বহুনির্বাচনী
(গত সংখ্যার পর)
১৫. সুলায়মান কররানী আকবরের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলছিলেন কেন?
ক. উজির লোদী খানের পরামর্শে
খ. বাহরাম খানের পরামর্শে
গ. ফিরোজ খানের পরামর্শে
ঘ. শের শাহের পরামর্শে
১৬. হুসেন শাহের শাসনকালকে ইতিহাস অমর করে রেখেছে
i. বাংলা সাহিত্যের উন্নতি
ii. বাংলা গদ্যের উন্নতি
iii. বাংলা সাহিত্যের বিকাশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i,ii ও iii
১৭. আকবরের বাংলা আক্রমণ করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক সমর্থনযোগ্য?
ক. তাজখান কররানীর আচরণ
খ. মুমিন কররানীর আচরণ
গ. সুলায়মান কররানীর আচরণ
ঘ. দাউদ কররানীর আচরণ
১৮. দাউদ কররানী কেমন ছিলেন?
ক. দক্ষ খ. অদূরদর্শী
গ. জ্ঞানী ঘ. বিচক্ষণ
১৯. কাসিম খান জুয়িনী কীভাবে পর্তুগিজদের দমন করে?
ক. বিদ্রোহ করে খ. যুদ্ধ করে
গ. শক্ত হাতে ঘ. ভয় দেখিয়ে
২০. শায়েস্তা খানের শাসনকাল কীসের জন্য সবিশেষ উল্লেখযোগ্য?
ক. স্থাপত্য শিল্পের জন্য খ. ধর্ম প্রচারের জন্য
গ. ব্যবসা-বাণিজ্যের জন্য ঘ. সাহিত্য প্রসারের জন্য
২১. ঘসেটি বেগমের পিতার নাম কী?
ক. মুর্শিদ কুলি খান খ. আলীবর্দি খান
গ. শওকত জঙ্গ ঘ. সুজাউদ্দীন খান
২২. ইলিয়াস শাহ জয় করেছিলেন
i. চম্পারণ ii. গোরক্ষপুর
iii. কাশী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i,ii ও iii
২৩. মুনিম খান কোন রোগে মারা যান?
ক. কালাজ¦র খ. প্লেগ
গ. জন্ডিস ঘ. বসন্ত
২৪. মুহম্মদ আদিল নামটি কার ক্ষেত্রে সমর্থনযোগ্য?
ক. তুঘান খানের খ. জালাল খানের
গ. শের খানের ঘ. মুবারিজ খানের
২৫. গিয়াসউদ্দীন নিচের কোন উপাধি ধারণ করেন?
ক. আজম শাহ খ. ফিরোজ শাহ
গ. ইলিয়াস শাহ ঘ. মুবারক শাহ
২৬. রাজা গনেশের ভয় পাওয়ার যথার্থ কারণ কোনটি?
ক. সুলতানের উপস্থিতি
খ. কুতুবউল শাহের উপস্থিতি
গ. ইব্রাহিম শর্কির উপস্থিতি
ঘ. আযম শাহের উপস্থিতি
২৭. তুঘরিল কী উপাধি নিয়ে স্বাধীনতা ঘোষণা করেন?
ক. মুঘস উদ্দীন খ. গিয়াস উদ্দীন
গ. জালাল উদ্দীন ঘ. নাসির উদ্দীন
২৮. বারাম খানের বর্মরক্ষক হিসেবে যার নাম অধিক পরিচিত-
ক. বকনা খ. আযম
গ. ফখরা ঘ. আলী মুবারক
২৯. মামলুক তুর্কীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে কোন নামটি সমর্থনযোগ্য?
ক. শের খান খ. ইউজবেক
গ. তুঘান খান ঘ. তুঘরিল
৩০. হুসেন শাহ কবি ও সাহিত্যিকদের পুরস্কৃত করতেন কেন?
ক. সুনাম বৃদ্ধির জন্য খ. খ্যাতি অর্জনের জন্য
গ. উৎসাহিত করার জন্য ঘ. দুর্নাম ঘোচানোর জন্য
উত্তর
১৫. ক, ১৬. গ, ১৭. ঘ, ১৮. খ, ১৯. গ, ২০. ক, ২১. খ, ২২. ঘ, ২৩. খ, ২৪. ঘ, ২৫. ক, ২৬. গ, ২৭. ক, ২৮. গ, ২৯. ঘ, ৩০. ক
