কিশোরগঞ্জের ভৈরবে রবিউল্লাহ হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি কামাল মিয়াকে (৬০) আটক করেছে র্যাব। তার বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর এলাকায়। গতকাল বৃহস্পতিবার ভোররাতে ভৈরবের সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে র্যাব ক্যাম্প চত্বরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্যাম্প অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
তিনি জানান, ২০০৫ সালের ২৫ এপ্রিল কামাল লোকজন নিয়ে বাজিতপুর পশু হাসপাতালের কাছে হামলা চালিয়ে রবিউল্লাহ নামের এক ব্যক্তিকে জখম করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ মে মারা যান তিনি।
